নিষিদ্ধ আ. লীগের বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ 

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৬:০৩

নিষিদ্ধ আ. লীগের বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ 

প্রজন্ম ডেস্ক:  সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বোমাবাজি, বাসে আগুনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের আটকের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মিরপুর অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে আজ বাদ মাগরিব মিরপুরে অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে পথ সভা কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডাঃ ফখরুদ্দিন মানিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মোঃ শহীদুল্লাহ, মহানগরী মজলিসে শুরা সদস্য মাস্টার আশরাফুল আলম, মনিরুল ইসলাম মৃধা, এডভোকেট আলাউদ্দিন সোহেল, আব্দুল মোতাকাব্বির প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে শুরু মিরপুর ১০ নং গোলচত্বর হয়ে রোকেয়া স্মরণীর আল হেলাল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

মাহফুজুর রহমান বলেন, ২৪-এর পরাজিত আওয়ামী শক্তি নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত শুরু করেছে। যারা ১৭ বছর ধরে আবু সাঈদের মতো জনতার বুকে গুলি চালিয়েছে, সেই গণহত্যাকারীরা বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের গ্রেফতার করতে হবে। ২৪-এর গণহত্যাকারীদের মামলা নিয়ে সরকার যদি তালবাহানা করে, তবে রাজপথ আবার উত্তপ্ত হবে এবং মিছিল-স্লোগানের মাধ্যমে সরকারকে বিচার বাস্তবায়নে বাধ্য করা হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। বিগত ১৭ বছরে যারা আগুন সন্ত্রাস চালিয়েছে তারা যেমন দিল্লি পালাতে বাধ্য হয়েছে, তেমনি বর্তমান সরকারও যদি সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয় তবে তারাও ইতিহাসের আবর্জনায় নিক্ষিপ্ত হবে। সরকার যদি আওয়ামী লীগের সাথে আপস করে বা গণভোটের রায় বাস্তবায়ন না করে তবে জনগণ সরকারকেও আসামি বানাবে।
 

এ সম্পর্কিত খবর

নিষিদ্ধ আ. লীগের বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ 

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধ-স্টেশন ঘেরাও; চার রেলকর্মী বরখাস্ত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শিবির সভাপতি

আ.লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারী বৃষ্টিতে ডুবে দুর্ভোগে রাজধানীবাসী, দীর্ঘ যানজট

রাজধানীতে ককটেল বিস্ফোরণে জড়িত নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

সরকার দাবি পূরণ না করলে আন্দোলন এক দফায় রূপান্তরিত হতে পারে: ডা. শফিকুর রহমান

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

গুলশানে মিছিলের ঘটনায় ১৭৯ জন গ্রেপ্তার

সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ